মেক্সিকোতে বাস উলটে নিহত ১২, আহত ১০ - The News Lion

মেক্সিকোতে বাস উলটে নিহত ১২, আহত ১০

 


দি নিউজ লায়ন;   বাস উলটে নিহত ১২, আহত ১০ । ঘটনাটি মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলের রাজ্য তামাউলিপাসে মহাসড়কের।  সীমান্তবর্তী শহর রেইনোসা থেকে পাশের রাজ্য নুয়েভো লিয়নের মনটেরির উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। সেসময় এ দুর্ঘটনা ঘটে।নাগরিক সুরক্ষা সমন্বয়ক পেদ্রো গ্রানাদোস সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বাসের চালকসহ নয়জন ঘটনাস্থলেই নিহত হন।


 হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।  তামাউলিপাসের মহাসড়ককে মেক্সিকোর অন্যতম বিপজ্জনক সড়ক হিসেবে ধরা হয়। অপরাধী চক্রগুলো এ সড়কে নিয়মিত অপহরণ ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালায়।  তবে দেশটির কর্তৃপক্ষ বলছে, অপরাধী গোষ্ঠীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে এমন কোনও প্রমাণ তারা পাননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.